ঢাকের কাঠি পরিপাটি
জমলো পূজার আসর জমজমাটি ।
আসছে মোদের দুর্গা মা
ঢ্যাং কুরকুর বাদ্যি বাজে ।
আকাশ বাতাস সাজলো নতুন সাজে
আকাশে সাদা মেঘেদের
ভেলা ভাসিয়ে,
যেন উড়ছে পেঁজা তুলোর মতন ।
কাশ ফুলেরা দিচ্ছে উঁকি
নদীর ধারে মাঠে-ঘাটে পুকুর পাড়ে,
শিউলি ফুলের সুগন্ধ মাখা
শারদ প্রাতে মাঠের শিশির ভেজা
চরণ ছোঁয়া,
মা আসছেন বাপের বাড়ি
তাঁর সঙ্গে আছে কার্তিক গণেশ
লক্ষ্মী সরস্বতী,
আরো আছে তাঁদের বাহনেরা
ইঁদুর পেঁচা ময়ূর রাজহাঁস ।
সিংহবাহিনী মায়ের চরণ তলে আছেন পড়ে
মহিষাসুরমর্দিনী অসুর রাজ ।
অসুর বৃষ্টি মোদের আনন্দ মাখা দিনগুলিতে
প্রতিনিয়তই দিচ্ছে বাধা ।
বৃষ্টি অসুর তাঁর ছন্দে নৃত্যে মেতেছে,
আর বানভাসি অসুরের দৃষ্টি
যেন মায়ের চরণ তলে কাঁটার মত বিঁধছে ।
তবুও মোরা নই হার মানতে রাজি
পুজোর কটা দিন বাজবে
মহা আনন্দেরই বাদ্যি,
ঢ্যাং কুরকুর, ঢ্যাং কুরকুর, ঢাকে কাঠি ।
আনন্দ থাকবে ভরপুর আর পরিপাটি।
