সময়ের স্রোতে
বয়ে যায় বেলা,
তাই সময়কে কখনোই
করো না হেলাফেলা।
দিন যায় রাত্রি আসে
এভাবেই সময়ের চোরাস্রোত
বয়ে নিয়ে যায় ভেলা
জীবনের সেই কালবেলায়।
বুঝতে না বুঝতেই
শেষ হয়ে যায়,
জীবনের অমূল্য সম্পদ।
তাই বসে বসে
হাহুতাশ না করে
লেগে পড়ো কোনো এক কাজে।
সময়কে টেক্কা দিয়ে
সামনে এগিয়ে চলো, এগিয়ে চলো।
পৌঁছে যাবে তোমারই কোনো
পছন্দেরই গন্তব্যস্থলে।
যা তুমিও জানতে না
আর আমিও জানতাম না,
জানত শুধুই সেই
বয়ে চলা সময়।।
